Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
বাগেরহাটে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

বাগেরহাটে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রিপোটার,বাগেরহাট: বাগেরহাটে নবাগত পুলিশ সুপার হাসান মোহম্মদ নাছের রিকাদারের সঙ্গে জেলায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় ও পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার হাসান মোহম্মদ নাছের রিকাদার। মতবিনিময় ও পরিচিতি সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, যানজট নিরসন, মাদকবিরোধী অভিযান এবং গণমাধ্যমের সঙ্গে জেলা পুলিশের কার্যকর সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সামাজিক সচেতনতা বাড়াতে বড় ভূমিকা রাখে।তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে একসঙ্গে কাজ করলে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। এ সময় উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় জেলায় কর্মরত সাংবাদিকরা।

আরো..