Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

বাগেরহাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

স্টাফ রিপোটার,বাগেরহাট: বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের চুলকাঠি এলাকার ভট্ট বালিয়াঘাটায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বুধবার (২০ মে) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনাগামী একটি মোটরসাইকেলে তিন আরোহী চুলকাঠির ভট্ট বালিয়াঘাটা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী একটি ট্রাক ওভারটেকিং করার সময় মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক আব্দুল কাদের নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অপর দুইজনকে উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন ফকিরহাট উপজেলার ভবনা গ্রামের কাদের ফারাজী, মোংলা বন্দরে কর্মরত জাহাজচালক মোরেলগঞ্জ উপজেলার বাহাদুর শিকদার ও ফকিরহাট উপজেলার লখপুর এলাকার মোটরসাইকেল চালক আব্দুল কাদের।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার জানান, হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনা অপর দুজনকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করা হয়েছে।

কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

আরো..