Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
বাংলাদেশ ইকুয়ালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে ইলেকট্রিকসেলাই মেশিন ও ঘর মেরামতের জন্য চেক বিতরণ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

বাংলাদেশ ইকুয়ালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে ইলেকট্রিকসেলাই মেশিন ও ঘর মেরামতের জন্য চেক বিতরণ

বাংলাদেশ ঈকোয়ালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে প্রতিবন্ধী ও তাদের পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে দু’টি পরিবারের মাঝে ইলেকট্রিক সেলাই মেশিন ও ঘর মেরামতের জন্য আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) নগরীর আখালিয়ার লেকসিটিস্থ বেস অফিসে বাংলাদেশ ইকুয়ালিটি সোসাইটির উদ্যোগে ও এবং মুসলিম চ্যারিটি আইডিইএ এর সহযোগিতায় এই চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক। বাংলাদেশ ঈকোয়ালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রুকসানা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়।

সমাজসেবী এম এ জব্বার শাহ এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিতি ছিলেন মো. মনসুর আলম, মো. কবির উদ্দিন, জসিম উদ্দিন, মো. আব্দুশ শুকুর, নাছিমা বেগম, রোকেয়া আক্তার, হাসিনা বেগম, লিপি খান, রওশন আরা মুকুল, তানিয়া আক্তার ইতি, শাবানা বেগম, নাছিমা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে প্রতিবন্ধী পরিবারগুলোর টেকসই অর্থনৈতিক মুক্তি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্যবসা স্বাবলম্বী হওয়ার জন্য একজন মহিলাকে ১টি ইলেকট্রিক সেলাই মেশিন ও একটি দরিদ্র পরিবারকে ঘর মেরামতের জন্য আর্থিক অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি-সহ অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের কোনো বোঝা নন, বরং সঠিক সুযোগ ও পৃষ্ঠপোষকতা পেলে তারাও দেশের সম্পদ হতে পারেন। সরকার তাদের অধিকার ও জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থা এবং সমাজের বিত্তবানদেরও তাদের পাশে এসে দাঁড়াতে হবে। আজ এখানে যে ইলেকট্রিক সেলাই মেশিন এবং ঘর মেরামতের চেক দেওয়া হলো, তা এই অনগ্রসর পরিবারগুলোকে আত্মনির্ভরশীল হতে অনন্য ভূমিকা রাখবে। তিতি বাংলাদেশ ঈকোয়ালিটি সোসাইটির এই ধরণের মানবিক উদ্যোগের ভুয়সী প্রশংসা করে এই সংগঠনের মত অন্যান্য সংগঠনকে মানব সেবামূলক কাজে এগিয়ে আসার আহবান জানান।

আরো..