বিরামপুরে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন
জাহিনুর ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি বলেছেন, সকল মায়েরা ফ্যামিলি কার্ড পাবেন, ফ্যামিলি কার্ডের জন্য কারো কাছে ধর্ণা দিতে হবেনা। এটি বাস্তবায়ন বিএনপির নির্বাচনী অঙ্গিকার। আগামী কয়েক দিনের মধ্যে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নের দিক নির্দেশনা তুলে ধরবেন।
দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শনিবার ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন উপরোক্ত বক্তব্য প্রদান করেন।
বিরামপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠণ আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, বিরামপুরের ছোট যমুনা নদীর উপর কয়েকটি ব্রিজ নির্মাণ করে দুই পাড়ের মানুষের উন্নয়ন করা হবে। এছাড়া এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকা- বাস্তবায়নের কথা তুলে ধরেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, মন্ত্রীর সহধর্মীনি ডা. শরিফা করিম স্বর্ণা, জেলা বিএনপির সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাড. শিরণ আলম, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী এবং অন্যান্য নেতৃবৃন্দ।