https://www.a1news24.com
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৬

ফিলিস্তিনে নির্বিচারে গণহত্যার প্রতিবাদে পাটগ্রাম উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাফি, পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি : ফিলিস্তিনে ইজরাইল কর্তৃক নির্বিচারে শিশু হত্যা ও গণহত্যার প্রতিবাদে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বুধবার ৯ এপ্রিল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন পাটগ্রাম ও হাতীবান্ধা এলাকার ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধান, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। এসয়ম বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল। উপস্থিত ছিলেন আলহাজ্ব শফিকার রহমান, সিনিয়ার যুগ্ন আহবায়ক উপজেলা বিএনপি ; আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল যুগ্ন আহবায়ক উপজেলা বিএনপি। হানিফ উদ্দিন সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি ; কামরুল হাসান মানিক সাংগঠনিক সম্পাদক পৌর বিএনপি ; শওকত হায়াত প্রধান বাবু সদস্য উপজেলা বিএনপি ; মাহফুজা রহমান মিলন সভাপতি জগতের ইউনিয়ন বিএনপি ; মনোয়ার হোসেন রাজন সাধারন সম্পাদক জগতবেড় ইউনিয়ন বিএনপি; নিয়াজ নাহিদ সাধারণ সম্পাদক বুড়িমারী ইউনিয়ন বিএনপি ; রাবিউল ইসলাম আহবায়ক উপজেলা যুবদল ; জাকির হোসেন সুমন সদস্য সচিব উপজেলা যুবদল সহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা ও কর্মীবৃন্দ।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে একাত্মতা ঘোষণা করে পাটগ্রাম উপজেলা বাজার ব্যবসায়ী সমিতি। পাটগ্রাম উপজেলার সকল দোকানদার তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদেন। সমাবেশ শেষে ফিলিস্তিনের মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করেন পাটগ্রাম পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফিজুল হক প্রধান।

 

আরো..