স্পোর্টস রিপোর্টার: ভারতের গোয়ায় সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে যাওয়ার আগে বর্তমানে নারী ফুটবল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুশীলন ক্যাম্প করছে। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ঢাকা থেকে জানিয়ে গিয়েছিল আফঈদারা। গতকাল প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে জিতেছে। আনিকা প্রথম গোল করেছেন ১৫ মিনিটে। ৭৭ মিনিটে উমহেলা গোল করেন। থাইল্যান্ডের কাসেম বুন্ডিট এফসির বিপক্ষে ম্যাচটি ১০ মে হওয়ার কথা থাকলে সেটি হয়েছে গতকাল। জানা গেছে বাংলাদেশ ভালো খেলেই জিতেছে। দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা রয়েছে ১৭ মে, ব্যাংকক স্পোর্টস এসসির বিপক্ষে।
২১ মে ভারতে যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৮ মালদ্বীপ, ৩১ মে ভারতের বিপক্ষে গ্রুপের দুটি ম্যাচ খেলবে সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। বাংলাদেশ নারী ফুটবল দল টানা দুটি আসরে সাফ চ্যাম্পিয়ন হয়েছে। এবার তাদের হ্যাটট্রিক মিশন। বাংলাদেশ তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে ভারতে যাবে।
ভারত এই টুর্নামেন্টের ফেভারিট দল। তারা গত দুইবারই ব্যর্থ হয়েছে। এবার নিজেদের ঘরে টুর্নামেন্ট। ভারত চাইবে ট্রফি পুনরুদ্ধার করতে। বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই নামবে। ধরে নিচ্ছে ফাইনালে ভারতের মুখোমুখি হতে পারে বাংলাদেশ।