https://www.a1news24.com
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪১

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন জুলাই এর আহত সাংবাদিক কাঁকন

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজার জেলার প্রথম নারী সাংবাদিক, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আহত নাগরিক টিভির জেলা প্রতিনিধি এ.এস. কাঁকনকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদ উপহার নগদ অর্থ ও ঈদের শুভেচ্ছা কার্ড প্রদান করেছেন।

বুধবার (১৮ মার্চ) তারাবীর নামাজের পর মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফয়জুল করিম ময়ূন প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ঈদ উপহার নারী সাংবাদিক কাঁকনের হাতে তুলে দেন। এসময় গণঅভ্যুত্থানে আহত আব্দুল মালিক ও বড়লেখার চান্দগ্রামের মৃত আলাউদ্দিনের স্ত্রীকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

ঈদ উপহার হস্তান্তরে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আশরাফুল মজিদ খোকন, বাংলাদেশ পৌর কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ.কে.এম নুরুজ্জামান, সদর থানা বিএনপির সাবেক প্রচার সম্পাদক তোফায়েল আহমেদ তোয়েল, কাবাডি ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেলওয়ার হোসেন সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

এই প্রথম এমন ঈদ উপহার পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সাংবাদিক এ.এস. কাঁকন।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে চব্বিশের ৪ আগস্ট মৌলভীবাজারে ছাত্র-জনতার আন্দোলনের ভিডিও ধারনের সময় আওয়ামী ক্যাডার বাহিনী দ্বারা পরপর দু’বার হামলার স্বীকার হন নারী সাংবাদিক এ.এস. কাঁকন। সে সময় তার ক্যামেরা, মোবাইল ভেঙ্গে কাঠের টুকরো দিয়ে আঘাত করে গায়ে হাত তুলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

আরো..