https://www.a1news24.com
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৪৮

কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড বসতভিটা, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি পাটগ্রামে

সাফিউল ইসলাম সাফি, পাটগ্রাম, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গত ১৮ মার্চ বুধবার রাতে হঠাৎ বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে উপজেলার জগতবেড় ইউনিয়নের ২, ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে ঘরবাড়ি, ফসল ও গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড়ের সঙ্গে তীব্র শিলাবৃষ্টি তাণ্ডব চালায়। এতে ম্যাচের ডাঙ্গা, সরকার বাড়ি, পশ্চিম খাতাপাড়া, পূর্ব জগতবেড়, আমবাড়ি, পঁচাভান্ডার ও ভোটহাটখাতা গ্রামে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

ঝড়ের তীব্রতায় অসংখ্য টিনের ঘরবাড়ির চাল উড়ে গেছে এবং অনেক বসতঘর আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দরিদ্র পরিবারের লোকজন সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। অনেকেই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।অন্যদিকে শিলাবৃষ্টির আঘাতে কৃষকদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। মাঠের পর মাঠ ভুট্টা, তামাক ও অন্যান্য রবি শস্য নষ্ট হয়ে গেছে। বিশেষ করে ভুট্টা ও তামাক চাষিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক সরকার বাড়ি ৩ নং ওয়ার্ডের রুমেল আলম বলেন, “সবকিছু শেষ হয়ে গেলো। যে ফসলের আশায় ছিলাম, শিলাবৃষ্টিতে ভূট্টা ক্ষেত সম্পুর্ন নষ্ট হয়ে গেছে। এখন সংসার চালানোই কঠিন হয়ে পড়বে।” এদিকে মাথা গোজানোর টিনের ঘড় দুটিও শিলাবৃষ্টির কারনে চুরমার হয়ে গেছে।১৬, লালমনিরহাট -১ ( পাটগ্রাম – হাতীবান্ধা) মাননীয় জাতীয় সংসদ সদস্য ব্যারিষ্টার হাসান রাজিব প্রধান সাহেবের নির্দেশক্রমে পাটগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এমপি মহোদয় ক্ষতি পূরণের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।হঠাৎ এই কালবৈশাখী ঝড়ে একদিকে যেমন মানুষের বসতভিটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যদিকে কৃষকদের স্বপ্নও ধুলিসাৎ হয়েছে।

আরো..