Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে হাতিয়ায় কর্মচারীদের বিক্ষোভ মিছিল – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে হাতিয়ায় কর্মচারীদের বিক্ষোভ মিছিল

মো. ইফতেখার হোসেন, হাতিয়া নোয়াখালী : নবম পে স্কেলের গেজেট প্রকাশের দাবিতে হাতিয়া উপজেলা পরিষদের কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে হাতিয়া উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘আগে হবে প্রজ্ঞাপন পরে নির্বাচন, পে-স্কেল নিয়ে টালবাহানা চলবে না।’ প্রভৃতি স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন কর্মচারীরা। বিক্ষোভ শেষে তারা মানববন্ধন করেন।

এতে বক্তব্য দেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল ওয়াহাব সুজন, চানন্দি ইউনিয়ন পরিষদের সচিব মোজাম্মেল হোসেন, উপজেলা এলজিইডি অফিস সহকারী ফয়সাল আবেদীন, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহায়ক মো. বাবলু, সিপিপি অফিসের অফিস সহায়ক আজাদ উদ্দিন প্রমূখ।

বক্তারা বলেন, জাতীয় বেতন কমিশন-২০২৫ এর সুপারিশ অনুযায়ী নবম পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে আমরা আন্দোলন সংগ্রাম করি। এ প্রেক্ষাপটে সরকারের অর্থ উপদেষ্টা একটি পে-স্কেল কাঠামো গঠন করেন, যা গণমাধ্যমে প্রকাশিত হয়। এবং এর বাস্তবায়নের দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের উপর ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিয়ে টালবাহানা হচ্ছে বলে আমরা পুনরায় আন্দোলন শুরু করি।

তারা বলেন, প্রজ্ঞাপন নিয়ে আর টালবাহানা চলবে না, প্রজ্ঞাপনের বাস্তবায়ন করে তারপর নির্বাচন দিতে হবে। সরকারের ভেতরের একটি মহল এই বিষয় নিয়ে চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তারা।এসময়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ভূমি অফিস, কৃষি অফিস, সমাজসেবা অফিসসহ বিভিন্ন দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আরো..