https://www.a1news24.com
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫১

পাটগ্রামে জাতীয় সমাজসেবা দিবস ২০২৬ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাফি, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি: “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ ‘সমাজসেবায়।” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে নিয়ে আজ শনিবার (৩জানুয়ারি) সকালে লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা সমাজসেবা অফিস ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে স্থানীয় শহীদ আফজাল হোসেন মিলনায়তনে দিবসটি পালন করা হয়েছে।এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ খান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবব্রত কুমার রায়, পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান ও পাটগ্রাম উপজেলা সমাজসেবা অফিসের সকল প্রকার সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

আরো..