Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
পাটকেলঘাটায় বিএনপির কর্মী সভা, পাটকেলঘাটাকে উপজেলা করার অঙ্গীকার হাবিবের – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

পাটকেলঘাটায় বিএনপির কর্মী সভা, পাটকেলঘাটাকে উপজেলা করার অঙ্গীকার হাবিবের

সেলিম হায়দার : “দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে। বয়স ও শ্রেণিপেশা নির্বিশেষে সবাইকে সম্মান করতে হবে। কারও প্রতি এতটুকু অন্যায় আচরণ করা যাবে না এবং সকলকে আগলে রাখতে হবে।”

রবিবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরার পাটকেলঘাটা আজিজ কমপ্লেক্সে “তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক” শ্লোগানকে সামনে রেখে সরুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

তিনি আরও বলেন, “তালা-কলারোয়ার সিংহভাগ উন্নয়ন বিএনপির আমলেই হয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তর করা হবে।”কর্মী সভায় সভাপতিত্ব করেন সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রাশিদুল হক রাজু।

এছাড়া বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক আলী হোসেন, তালা উপজেলা কৃষক দল নেতা ডা. মামুনুর রহমান খান, তালা উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব প্রমুখ।

আরো..