https://www.a1news24.com
২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২৪

পাইকগাছার আগড়ঘাটায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত

পাইকগাছা( খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের ঐতিহ্যবাহী আগড়ঘাটা বিনোদ বিহারী স্পোর্টিং ক্লাব আয়োজিত “ মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর ১ম রাউন্ডের শেষ খেলা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত খেলার শুভ উদ্বোধন করেন পাইকগাছা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর পরিচালক ও কপিলমুনি ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মুহাঃ আমিনুল ইসলাম বজলু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি আবু বক্কর সিদ্দিকী। ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবু হানিফের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বুলবুল আহমেদ এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মিনারুল ইসলামের পরিচালনায় আয়োজিত ১ম রাউন্ডের শেষ খেলার উদ্ভোধনী অনুষ্ঠানে বিএনপি নেতা সরদার বাবুল আহমেদ, ফসিয়ার রহমান, রেজাউল করিম, প্রভাষক মাওঃ শরিফুল ইসলাস, সাংবাদিক মোঃ অলিউল্লাহ গাজী, মোঃ সাহেব আলী গাজী, পল্লী চিকিৎসক শাহিনুর সরদার, আসাদ সরদার, খায়রুল ইসলাম, আল আমিন, মোমিন সরদার,কামাল খান, আজিমুর রহমান, সাগর খান, খায়রুল গাজী,

উপজেলা কৃষক দল নেতা ও সাবেক গোলকিপার এস এম শাহাবুদ্দিন, তাসলিমুর রহমান, লোকমান গাজী, আবু ইসহাক, আলাউদ্দিন ঢালী, বিল্লাল হোসেন, খাইরুল ইসলাম, হুমায়ুন, ইউনুস, কুদ্দুস, জনি, মোস্তাকিম, প্রমুখ উপস্থিত ছিলেন। খেলায় ধারাভাষ্য প্রদান করেন জনপ্রিয় ভাষ্যকর রাহুল ও হাবিবুর রহমান।

এছাড়াও উক্ত খেলায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ক্রীড়া প্রেমীরা উপস্থিত হয়ে আনন্দঘন পরিবেশে খেলা উপভোগ করেন। অনুষ্ঠিত উক্ত ১ম রাউন্ডের শেষ খেলায় মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেন কপিলমুনি মেহেরাব একাদশ বনাম ধনি ফুটবল একাদশ, লতা। এতে ৪/১ গোলের ব্যবধানে কপিলমুনি মেহেরাব একাদশ বিজয় লাভ করে।

আরো..