পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় নয়ন (১৮) নামে এক যুবক গঁলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে গদাইপুরের বাইশার আবাদ আশ্রয়ণ প্রকল্পে নিজ ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে সে আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে। তার পিতা নাসির গাজী ও মায়ের নাম মনোয়ারা। পিতা থাকতেও নেই, তবে ঘটনার সময় নয়নের মা খুলনায় ছিলেন। পুলিশের এসআই আসলাম লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছেন।
ওসি মোঃ গোলাম কিবরিয়া বলেন, এ মুহূর্তে আত্মহত্যার কারন জানা যায়নি তবে, তদন্ত চলছে। তিনি লাশের মযনা তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।