https://www.a1news24.com
৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:২০

পাইকগাছায় বোমা মেরে বিদ্যুৎ অফিস উড়িয়ে দেওয়ার হুমকি

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছায় লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে দেবজ্যোতি চক্রবর্তী নামে এক যুবক মোবাইল ফোনে পাইকগাছা জোনাল বিদ্যুৎ অফিস উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে। এর ৯ ঘণ্টার ব্যবধানে হুমকিদাতাকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৯টার দিকে পৌরসভার বাজার থেকে দেবজ্যোতিকে আটক করা হয়। পরে রোববার সকালে মুচলেখা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, প্রচন্ড গরমে পাইকগাছায় লোডশেডিং মারাত্মক আকার ধারণ করেছে। এতে জনজীবন বিপর্যন্ত হয়ে উঠেছে। সব কর্মক্ষেত্রে স্থবিরতা দেখা দিয়েছে। এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে। এদিকে ঘনঘন বিদ্যুৎ আসা যাওয়ায় অতিষ্ঠ হয়ে দেবজ্যোতি নামে এক যুবক শনিবার বেলা ৩টার দিকে মোবাইল ফোনে পাইকগাছা জোনাল অফিসার অঞ্জন চৌধুরীকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেন। শনিবার রাত ৯টার দিকে তাকে পৌরসভার বাজার থেকে পুলিশ আটক করে। এরপর রোববার সকালে মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। দেবজ্যোতি পাইকগাছা পৌরসভার ৪নং ওয়ার্ডের বাসিন্দা।

ডিজিএম অঞ্জন কুমার সরকার বলেন, ২৪ ঘণ্টায় এ এলাকায় ১৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও বরাদ্দ আছে মাত্র ৩ মেগাওয়াট। ৬ ঘণ্টা পরপর ১ মেগাওয়াট দেওয়া হচ্ছে। এর বাইরে আমাদের কিছুই করার নেই।

আরো..