পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃখুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তোতা (৩৭) নামে এক নারী গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।গত ১৬ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতের অভিযোগ, প্রতিবেশী আসাদুল ও তার স্ত্রী আমেনা হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। এ সময় তার স্বামী ও মেয়েকেও মারধর করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে আসাদুল ও আমেনা দাবি করেন, প্রতিপক্ষই আগে হামলা চালায় এবং তারা আত্মরক্ষার্থে প্রতিরোধ করেন।স্থানীয়দের মতে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের বিরোধ চলছে। এখনো কোনো মামলা হয়নি, তবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।