https://www.a1news24.com
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৯

পাইকগাছায় খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে মনিরুল হাসান বাপ্পী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিকূল রাজনৈতিক বাস্তবতার মধ্যেও দৃঢ়তা ও সাহসের সঙ্গে নেতৃত্ব দিয়ে গেছেন। তাঁর রাজনৈতিক জীবন বাংলাদেশের নারী নেতৃত্বের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে ও ধানের শীষের মাঝে বেঁচে আছেন। তার অসমাপ্ত কার্যক্রম বাস্তবায়ন করতে আপনারা সকলে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি তথা তারেক রহমান কে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবেন। ইতিমধ্যেই তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনা ঘোষণা করেছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী একথা বলেন।

১৮ জানুয়ারী (রবিবার) বিকেল সাড়ে ৪টায় পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়ন বিএনপি সহ অঙ্গসহযোগী সংগঠনের দোয়া মাহফিল ইউনিয়ন বিএনপি নেতা শেখ বেনজির আহমেদ লাল, সভাপতিত্বে ও উপজেলা উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবুল হোসেনের সঞ্চালনায় গদাইপুর বাজারে অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। জয়-পরাজয় আল্লাহর হাতে। আপনারা আমার জন্য ও জনবান্ধন নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন। আগামী ১২ ফেব্রুয়ারী আমি আপনাদের সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে এই অঞ্চলের সুবিধাবঞ্চিত জনসাধারণের ভাগ্যের উন্নয়ন করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই কয়রায় এসেছিলেন, তিনিই এই কয়রায় দৃশ্যমান উন্নয়ন করেছেন, তারই সন্তান তারেক রহমান সুবিধা বঞ্চিত এই অঞ্চলের প্রয়োজন অনুযায়ী তালিকা প্রস্তুত করে আমাকে ধানের শীষ প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমি আপনাদের উন্নয়নের দায়িত্ব কাঁধে তুলে নিতে চাই। আপনারা আমাকে ভোট দিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিন। আমি এই অঞ্চলে দৃশ্যমান উন্নয়ন করতে চাই।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম শামিম কবির, সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপি আহবায়ক ডা: আব্দুল মজিদ, সাবেক সাধারন সম্পাদক এনামুল হক, জেলা বিএনপির সদস্য এ্যাড. আব্দুস সাত্তার, উপজেলা বিএনপি সদস্য সচিব এসএম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, পৌর বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা লাকী, সাবেক সাধারন সম্পাদক মোঃ মোস্তফা মোড়ল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এ আর খান লিটন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল, কৃষকদলের সভাপতি মেছের আলী, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক সাদ্দাম, সরদার ফারুক আহমেদ, প্রভাষক শহিদুল ইসলাম, প্রভাষক আবু সালেহ ইকবল, সাইফুল ইসলাম, মাষ্টার বাবর আলী, লিপটন সরদার, মোহর আলী, মশিউর রহমান মিলন, আবু হাসান সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল, ওলামাদল ও ছাত্রদলের নেতারা।
দোয়া পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম খলিল।

আরো..