https://www.a1news24.com
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪৬

পরিচ্ছন্নতার অভাবে কাউনিয়া হাসপাতালে স্বাস্থ্যঝুঁকি

স্বাস্থ্যসেবা কেন্দ্রে অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষোভ রোগীদের

সারওয়ার আলম মুকুল,কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলায় প্রায় ৩লাখ মানুষের স্বাস্থ্য সেবায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নিজেই এখন অসুস্থ। স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার একটি অংশে দীর্ঘদিন ধরে পরিচ্ছন্নতার অভাবে ময়লা-আবর্জনাসহ পানি জমে থাকায় সেখানে মশার প্রজনন কেন্দ্র তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এডিস মশা উৎপাদনের শঙ্কায় রোগী, স্বজন ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার খোলা অংশজুড়ে দীর্ঘদিন যাবত পরিচ্ছন্নতার অভাবে ডাবের খোসাসহ ময়লা-আবর্জনায় বৃষ্টির পানি জমে রয়েছে। জমে থাকা পানিতে শুকনো পাতা ও বিভিন্ন ধরনের আবর্জনা ভাসতে দেখা যায়। দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় সেখানে এডিস মশার লার্ভা সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

হাসপাতালে সেবা নিতে আসা অনেকেরই অভিযোগ, “কর্তৃপক্ষের নজরদারি ও দায়িত্বে অবহেলার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাসপাতালে রোগীরা চিকিৎসা নিতে এসে উল্টো স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছেন।”

সেবাগ্রহীতা আল আমিন বলেন, পরিচ্ছন্নতা কর্মী থাকার পরও “নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। দ্রæত ব্যবস্থা নেওয়া না হলে ডেংগু রোগি সহ মশাবাহিত নানা রোগের প্রদূর্ভাব ঘটবে।”

স্থানীয়দের দাবি, হাসপাতাল রোগীদের চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ স্থান। সেখানে অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানি ডেঙ্গু, চিকনগুনিয়া, ম্যালেরিয়াসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকি বাড়াতে পারে। তাই দ্রæত পানি অপসারণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত এবং নিয়মিত তদারকির দাবি জানান তারা।

এ বিষয়ে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবিব জানান তিনি বিষয়টি সরেজমিনে দেখে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

আরো..