Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
পঞ্চগড়-১ আসনে হেভিওয়েট প্রার্থীদের সাথে নির্বাচনে স্বতন্ত্র লড়ায়ে লিটন – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

পঞ্চগড়-১ আসনে হেভিওয়েট প্রার্থীদের সাথে নির্বাচনে স্বতন্ত্র লড়ায়ে লিটন

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়-১ আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী মাজেদুর রহমান লিটন। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর লিলারমেলা বাজারে সংবাদ সম্মেলন করে তিনি নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

জানা গেছে, এনসিপি নেতা সারজিস আলমসহ বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি এবার লিটন নিজের নাম যোগ করলেন স্বতন্ত্র প্রার্থীর তালিকায়। পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী নিয়ে গঠিত পঞ্চগড়-১ আসনটিতে নির্বাচনী মাঠ আরও রঙিন হয়ে উঠবে বলে মনে করছেন তিনি।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় এমকম সম্পন্ন করা লিটন জানান, রাজনৈতিক পরিবারের সঙ্গে তার সরাসরি কোনো সম্পর্ক নেই। তবে মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে লিটন বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রাখি। তিন উপজেলার মানুষের জন্য অতীতে খুব বেশি কিছু করতে না পারলেও শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে আমার পরিবারের অবদান রয়েছে। আমার অভিজ্ঞতা, দক্ষতা ও যোগ্যতা কাজে লাগিয়ে মানুষের প্রত্যাশা পূরণ করতে চাই।

এক শতাংশ সমর্থকের স্বাক্ষরের বাধ্যতামূলক নিয়ম পরিবর্তনের দাবিও তুলে ধরেন তিনি।ভোটে নির্বাচিত হলে রাস্তা-ঘাট উন্নয়ন, স্বাস্থ্যসেবা, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং মানবিক রাজনীতি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন লিটন।

তিনি আরও বলেন, আমি কাউকে অসম্মান করবো না, মিথ্যা প্রতিশ্রুতি দেবো না। অর্থ, প্রলোভন বা ভয় দেখিয়ে নয়, আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের কথা শুনে সমাধান চাইবো।

সংবাদ সম্মেলন শেষে স্থানীয় মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় তার সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

আরো..