https://www.a1news24.com
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০১

নেজামে ইসলাম পার্টির আমীর সারওয়ার কামাল আজিজীর মৃত্যুতে লেবার পার্টির শোক

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর ও ১১ দলীয় ঐক্যের অন্যতম শীর্ষনেতা মাওলানা সরওয়ার কামাল আজিজী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মাওলানা আজিজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ লেবার পার্টি। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, ভাইস চেয়ারম্যান মো. আলাউদ্দিন আলী ও ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও দলীয় নেতাকর্মীদের প্রতি সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মাওলানা সারওয়ার কামাল আজিজীর ইন্তেকালে দেশ ও জাতি একজন দায়িত্বশীল রাজনৈতিক অভিভাবককে হারাল। তিনি শোষণ ও বৈষম্যহীন ইনসাফভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র ও রাজনীতি প্রতিষ্ঠায় আমরণ সংগ্রাম করে গেছেন। ইসলাম ও মুসলমানদের খেদমতে তিনি সারাজীবন নিজেকে বিলিয়ে দিয়েছেন।

নেতৃবৃন্দ আরও বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামীন যেন মাওলানা আজিজীকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।

আরো..