https://www.a1news24.com
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:১৯

নির্বাচনে বিএনপি জিতবে কিন্তু দেশ চালাতে পারবে না, দেশের অবস্থা তছনছ: সাংবাদিক আজিজ

অনলাইন ডেস্ক: জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট এম এ আজিজ বলেছেন, নির্বাচনে বিএনপি জিতবে তবে কিন্তু তারা দেশ চালাতে পারবে কিনা তাতে সন্দেহ আছে। কারণ দেশের অর্থনীতির অবস্থা খারাপ, প্রবাসী আয় মাত্র ৫ শতাংশ বৈধ চ্যানেলে আসে। অর্থনীতিতে কোনো বিনিয়োগ নেই। দেশের অবস্থা তছনছ।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এম এ আজিজ বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেছে জিডিপি গ্রোথ হবে ৩ দশমিক ৩ শতাংশ। এটা বাংলাদেশের ইতিহাসে এতো নিচে নামেনি। ঈদের আগে দেখলাম ৮টা ব্যাংক মার্জ করতেছে।

অর্থাৎ ব্যাংক সেক্টরের অবস্থা এ থেকে বোঝা যাচ্ছে। খেলাপি ঋণ বেড়েছে। উন্নয়নশীল দেশে যাওয়ার পর জিএসপি সুবিধা বাতিল হয়ে যাবে। বিদেশ থেকে নেওয়া সব লোনের ইন্টারেস্ট বেড়ে যাবে। বিচার বিভাগ ঠিকমত ফাংশন করছে না, প্রশাসন নেই, সংস্কার হয়নি।

তিনি আরো বলেন, নির্বাচন হলে জামায়াত, এনসিপি হারবে। বিএনপি নির্বাচনে জিতবে। কিন্তু তারা দেশ চালাতে পারবে কিনা সন্দেহ রয়েছে। কারণ দেশের অর্থনীতি বিকল। দেশটা তো তছনছ।

তিনি বলেন, আওয়ামী লীগ পতনের পর সবাইতো ড. ইউনূসের পক্ষেই ছিলেন। কিন্তু তিনি নিজেই এদের দুই ভাগ করে ফেলেছেন। এখন বিএনপিকে বিরোধী দল বানিয়েছেন তিনি। জাপান গিয়ে তিনি বললেন, একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়। পরে মিটিং ডাকলেন ২৮টি দলের ২৫টি দলই বলল— ডিসেম্বরে নির্বাচন চাই। তিনি যদি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারতেন তবে তখনই নির্বাচন দিয়ে দিতেন।

আরো..