Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
তারেক রহমান ড. ইউনূসের কাছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবেই গিয়েছেন: রনি – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

তারেক রহমান ড. ইউনূসের কাছে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবেই গিয়েছেন: রনি

অনলাইন ডেস্ক: রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবেই দেখা করতে গিয়েছেন।

রনি বলেন, “তারেক রহমান ড. ইউনূসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অত্যন্ত আড়ম্বরপূর্ণভাবে। তিনি যে গাড়িতে সেখানে গেছেন, সেটি ছিল অত্যন্ত দৃষ্টিনন্দন এবং দামী। তার পরনে ছিল পরিপাটি পোশাক, চকচকে জুতা— আমি গত ১৫-২০ বছরে তাকে এতটা পরিপাটি অবস্থায় দেখিনি।”

তিনি বলেন, “এর আগে তাকে সাধারণত দেখা যেত পুরনো, ভাঙাচোরা গাড়িতে করে এয়ারপোর্টে খালেদা জিয়াকে আনতে যেতে। কিন্তু এবার তার যাতায়াতের বাহন ছিল একদম নতুন মডেলের ল্যান্ড রোভার ডিফেন্ডার, যা লন্ডনের মতো শহরেও খুব বেশি দেখা যায় না।”

রনি আরও জানান, “তারেক রহমানের গাড়ির সামনে ছিল একটি রেঞ্জ রোভার বা মার্সিডিজ, যা তাকে প্রটোকল দিচ্ছিল। তিনি নিজে সামনের সারিতে বসে এসেছেন। সঙ্গে ছিলেন নিরাপত্তা গার্ডরাও, যাদের হাতে ছিল উন্নত সরঞ্জাম। সব মিলিয়ে যেন এক প্রধানমন্ত্রীর মতোই প্রটোকল নিয়ে তিনি সেখানে হাজির হয়েছেন।”

গোলাম মাওলা রনির মতে, এই আয়োজন ও উপস্থিতি থেকে বোঝা যায়, তারেক রহমান নিজেকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে উপস্থাপন করতেই ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

আরো..