https://www.a1news24.com
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৪

নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই এবং যথাসময়ে নির্বাচন হবে: আসিফ নজরুল

রাজশাহী প্রতিনিধি: নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই এবং যথাসময়ে নির্বাচন হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল।রোববার (৯ নভেম্বর) সকালে রাজশাহীতে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এ সময় লিগ্যাল এইড অফিস ও কোর্ট ঘুরে দেখেন তিনি।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে সাংবাদিকদের প্রশ্নে আসিফ নজরুল বলেন, নির্বাচন সুষ্ঠ ও সুন্দর করতে সরকার বদ্ধ পরিকর। আমরা কাজ করে যাচ্ছি, যাতে গ্রহণযোগ্য নির্বাচন হয়। রাজনৈতিক ব্যক্তি বা দল চাপ সৃষ্টি করতে নানা রকম বক্তব্য দিচ্ছে। আমরা সেগুলো গ্রহণ করে নির্বাচন করতে কাজ করে যাচ্ছি।

সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে পুণরায় অপরাধে জড়াচ্ছে এমন প্রশ্নে আইন উপদেষ্টা বলেন, জামিনের এখতিয়ার বিচারকের। আমাদের কিছু করার নেই। আমরা বিষয়টি বিবেচনায় রাখছি।

আরো..