Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
নারায়ণগঞ্জ -০৩ অঞ্জন দাস এর নির্বাচনী গণসংযোগ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

নারায়ণগঞ্জ -০৩ অঞ্জন দাস এর নির্বাচনী গণসংযোগ

আজ ১৫ই নভেম্বর ২০২৫, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী এবং গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান অঞ্জন দাস নারায়ণগঞ্জ–০৩ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা অনুযায়ী নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

প্রচারণার প্রথম কর্মসূচি হিসেবে আজ বিকেলে ৪ টায় চিটাগাং রোড থেকে গণসংযোগ শুরু হয়। স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি কথা বলা, তাদের মতামত শোনা এবং এলাকার সমস্যা ও প্রয়োজন ঘিরে জনগণনির্ভর রাজনীতি গড়ে তোলার লক্ষ্যেই এ গণসংযোগ আয়োজন করা হয়েছে।

প্রচারণায় স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শ্রমিক, দোকানি, পরিবহন কর্মী, কলেজ শিক্ষার্থী ও স্থানীয় নারীদের সক্রিয় অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

গণসংযোগ কার্যক্রমে উপস্থিত ছিলেন:
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নিয়ামুর রশিদ বিপ্লব, আলঙ্গীর হোসেন আলম, পপি রাণী সরকার সহ নেতা-কর্মীবৃন্দরা। উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা, সিদ্ধিরগঞ্জ থানার আহ্বায়ক মো: জিয়াউর রহমান, সদস্য সচিব মো: সোহাগ সহ অন্যান্য নেতা কর্মীরা। গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার, সোনারগাঁও উপজেলা থেকে ছিলেন আহ্বায়ক এম এইচ প্রান্ত এবং সম্পাদক মো: মোবাশ্বির হোসাইন। গার্মেন্ট শ্রমিক সংহতির জেলার সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাবু, দপ্তর সম্পাদক রনি শেখ সহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাকিব হোসেন হৃদয়, যুগ্ম আহ্বায়ক রুবেল মোল্লা, সদস্য সচিব রাকিবুল ইসলাম ইফতি, প্রচার সম্পাদক সাকিব হাসান সানি সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দরা। প্রতিবেশ আন্দোলন, নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক রাইসুল রাবিব সহ উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সদস্য আওলাদ হোসেন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি ইউশা ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, স্কুল বিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরী সহ জেলার অন্যান্য সদস্যবৃন্দরা।

এ সময় বক্তব্যে অঞ্জন দাস বলেন,“নারায়ণগঞ্জ–০৩ আসনের মানুষ বহু বছর ধরে যে অবহেলা, সন্ত্রাস, ভূমিদস্যুতা আর দখলদারিত্বের দৌরাত্ম্য সহ্য করে এসেছে—এটা আর চলতে দেওয়া যায় না। যারা এই এলাকায় জনগণের জমি, নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্য, শান্তিপূর্ণ জীবনকে জিম্মি করে রেখেছে, তাদের বিরুদ্ধে জনগণের পক্ষের রাজনীতিই হবে সবচেয়ে বড় প্রতিরোধ।

আমরা জনগণের কাছে এসেছি শুধু শোনার জন্য নয়—বরং এই অন্যায়চক্র ভাঙার অঙ্গীকার নিয়ে। উন্নয়ন কি করে হবে, যখন পাড়া-মহল্লায় ভয়ের রাজত্ব, দখলবাজির নেটওয়ার্ক আর ভূমিদস্যুতার বিষ দাঁত গোলাপ শাহি–বেথি শাখার মতো চারদিকে গেঁথে বসে আছে? নারায়ণগঞ্জ–০৩ আসনকে মুক্ত করতে হলে জনগণের ভোটই হবে সবচেয়ে শক্তিশালী অস্ত্র।

জনগণ যদি আমাদের ওপর আস্থা রাখে, তাদের একেকটি মূল্যবান ভোটের শক্তিতে আমরা এই দখল–সন্ত্রাস–ভূমিদস্যু চক্রের আধিপত্য ভেঙে, মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা ফিরিয়ে আনব—এটাই আমাদের লড়াই, এটাই আমাদের প্রতিশ্রুতি।”

তিনি আরও বলেন,“সমতার ভিত্তিতে উন্নয়ন ও স্বচ্ছ রাজনীতির পথে আমরা অঙ্গীকারবদ্ধ। তাই আমি আজ এখানকার প্রতিটি মানুষকে আহ্বান জানাই-আপনার মূল্যবান ভোট দিয়ে ন্যায়ের রাজনীতিকে এগিয়ে নিতে পাশে দাঁড়ান। আপনার ভোটই আমাদের শক্তি, আপনার ভোটেই পরিবর্তনের পথ খুলবে।”

দলের নেতৃবৃন্দ জানান, এ গণসংযোগ শুধু আনুষ্ঠানিকতা নয়; বরং এটি জনগণের মতামতকে নির্বাচন–পরবর্তী পরিকল্পনা ও ইশতেহারের কেন্দ্রে স্থাপন করার প্রক্রিয়া। তারা বলেন, নির্বাচনের দিন পর্যন্ত ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা, পথসভা, পাড়া–মহল্লা গণসংযোগ এবং বিভিন্ন পেশাজীবী গোষ্ঠীর সঙ্গে আলোচনার উদ্যোগ চলবে।

আজকের কর্মসূচির মাধ্যমে নারায়ণগঞ্জ-০৩ আসনে গণসংহতি আন্দোলনের মাঠ পর্যায়ে নির্বাচনী প্রস্তুতির সূচনা হলো। দলটির নেতারা আশা প্রকাশ করেন-জনগণের সক্রিয় অংশগ্রহণ, দাবি ও প্রত্যাশার আলোকে একটি জনমুখী ও দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে।

আরো..