নিজস্ব সংবাদদাতা: ঐতিহ্যবাহী সাহিত্য জোট, নারায়ণগঞ্জ আয়োজিত মাসিক সাহিত্য সভা ৫ জুন শুক্রবার বিকেল ৪টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের লিফটের ৫ম তলাস্থ হলরুমে অনুষ্ঠিত হয়। জোটের প্রতিষ্ঠাতা ও আহবায়ক আব্দুর রহমান বাবু চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কথা সাহিত্যিক প্রফেসর মো. আমির হোসেন। ছড়া সাহিত্যিক ও নাট্যকার সাব্বির আহমেদ সেন্টুর সঞ্চালনায় সভায় বিশেষ আলোচক হিসেবে ছিলেন সংগঠনের অন্যতম সদস্য শাহানা মান্নান বুলবুল, কবি ও শিক্ষক কামাল সিদ্দিকী ও আল আশরাফ বিন্ধু। এতে স্বরচিত লেখা পাঠ করেন কবি ও প্রভাষক সালমা ডলি,কবি ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সুদত্ত রঞ্জ বড়–য়া, লায়লা আরজুমান শিউলী, চান মিয়া চান্দু, জয়নাল আবেদীন জয়, কবি ও সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, কবি ও আইনজীবি মনি গাঙ্গুলী, কবি ও শিক্ষিকা লুবনা আক্তার সুমি,মিয়া মোহাম্মদ আব্দুল্লাহ মুজিব, গিয়াসউদ্দিন খন্দকার,রওশন আরা, পিংকি আক্তার, খান মাহমুদ, তানজিল আহমেদ রিপন প্রমুখ। সভায় সাহিত্য জোট, নারায়ণগঞ্জ এর বার্ষিক ম্যাগাজিন প্রকাশনার তাগিদ দেয়া হয়।
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, রাত ১২:০১