কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ফাতেমা আক্তার জাহানারা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার শহীদবাগ ইউনিয়নের চর সাব্দী গ্রামের বাসিন্দা ছহির উদ্দিনের বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে আসে ফাতেমা আক্তার জাহানারা। মঙ্গলবার বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে সে তার বড় ভাইয়ের সঙ্গে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে যায়।
খেলার একপর্যায়ে ফাতেমা অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। পরে তার ভাই দৌড়ে গিয়ে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। খবর পেয়ে স্বজনরা দ্রæত পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সন্ধ্যার আগে শিশুটিকে উদ্ধার করে, তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
নিহত ফাতেমা আক্তার জাহানারা ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার গাভীশিমুল গ্রামের সৌদি প্রবাসী নুর ইসলামের কন্যা। স্থানীয় ইউপি চেয়ারম্যান আঃ হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।