https://www.a1news24.com
১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৯

নাটোর স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার

নাটোর স্টেশন থেকে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) নাটোর শহরের নিচা বাজার এলাকা থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়।নাটোর সদর মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

চুরি হওয়া ল্যাপটপ উদ্ধারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করে ভুক্তভোগী পর্যটক ক্রিল বলেন, ‘অবশেষে আমার ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। আমি খুব খুশি। রোববার রাতেই আমার ঢাকা ছেড়ে যাওয়ার পরিকল্পনা ছিল। এখন ভাবছি কালকে ল্যাপটপ নিয়ে তারপর যাব। ’

এর আগে গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন শেষে ট্রেনে সান্তাহার হয়ে নাটোর রেলওয়ে স্টেশনে আসেন জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার। এ সময় হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে সখ্য গড়ে তোলে।

একপর্যায়ে ক্রিল ল্যান্ডার এটিএম থেকে টাকা তুলতে যাওয়ার আগে নিজের ব্যাগটি ওই যুবকের কাছে রেখে যান। ফিরে এসে তিনি ব্যাগসহ ওই যুবককে আর খুঁজে পাননি। চুরি হওয়া ব্যাগে একটি ল্যাপটপ, ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র ছিল।

পুলিশ জানায়, জার্মান নাগরিক ক্রিল লেন্ডার উইবার নাটোর রেলওয়ে স্টেশনে অবস্থানকালে তার ব্যাগটি চুরি হয়। ঘটনার খবর পাওয়ার পর বুধবার রাতেই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে শুরু হয় বিশ্লেষণ।

ফুটেজে দেখা যায়, হলুদ রঙের কটি পরা এক যুবক কৌশলে জার্মান নাগরিকের সঙ্গে ‘বন্ধুত্ব’ গড়ে তোলেন। একপর্যায়ে সুযোগ বুঝে নিজের কটি খুলে চুরি করা ব্যাগটি তার ভেতরে লুকিয়ে ফেলেন। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তিনি।

আরো..