Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
নভেম্বর চীন সফরে কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

নভেম্বর চীন সফরে কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী নভেম্বরে এ বৈঠক করতে চান তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউজের উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

আগামী নভেম্বরে প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী ২১টি দেশের জোট এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের সম্মেলন হবে চীনের শেনঝেন শহরে। এ জোটের অন্যতম সদস্য রাষ্ট্রের সরকার ও রাষ্ট্রপ্রধান হিসেবে সম্মেলন উপলক্ষে চীন সফরে যাবেন ট্রাম্প। সেই সফরেই কিমের সঙ্গে বৈঠক করতে চান তিনি। নভেম্বরে কিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইতিমধ্যে হোয়াইট হাউজের কর্মকর্তাদের প্রেসিডেন্ট ট্রাম্প নির্দেশ দিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

সম্ভাব্য বৈঠকের ব্যাপারে বিস্তারিত জানতে হোয়াইট হাউজের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল। একজন মুখপাত্র বলেছেন, “আমাদের প্রেসিডেন্ট যথাযথ সময়ে কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করবেন।”উত্তর কোরিয়ার জাতিসংঘ প্রতিনিধিদলের সঙ্গেও যোগাযোগ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল, কিন্তু দলের কোনো সদস্য মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ইতিহাসে ডোনাল্ড ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট, যিনি উত্তর কোরিয়ার কোনো সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করেছেন। নিজের প্রথম মেয়াদে ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত কিম জং উনের সঙ্গে তিনবার বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

প্রথম বৈঠক হয়েছিল ২০১৮ সালে সিঙ্গাপুরে। দ্বিতীয় বৈঠক হয় ২০১৯ সালে হ্যানয়ে। শেষ বৈঠকটি হয়েছিল ২০১৯ সালের জুন মাসে উত্তর কোরিয়ার একটি বেসামরিক এলাকায়। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে সেবার উত্তর কোরিয়ার মাটিতে পা রেখেছিলেন ট্রাম্প।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরো..