Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র ও চক্রান্ত সম্মিলিতভাবে রুখে দিতে হবে – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র ও চক্রান্ত সম্মিলিতভাবে রুখে দিতে হবে

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র ও চক্রান্ত সম্মিলিতভাবে রুখে দিতে হবে বলে মন্তব্য করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, ফ্যাসিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে পূর্বের ন্যায় ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র দেশপ্রেমিক ঈমানদার জনতা রুখে দেবে। তিনি বলেন, ফ্যাসিবাদকে দেশে পুনর্বাসনের আভাস পাওয়া যাচ্ছে। এটা খুব খারাপ লক্ষণ। হাজার হাজার জনতা জীবনবাজি রেখে ফ্যাসিবাদকে দেশত্যাগে বাধ্য করেছে। জুলাই আগস্টের গণহত্যার বিচার করতে হবে। বিচারের আগে কোন পুনর্বাসন নয়, এমনকি নির্বাচনেও যওয়ার সুযোগ নেই। এটা যত তাড়াতাড়ি করা যাবে ততই দেশের মঙ্গল হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর মুগদা থানার মানিকনগরের মডেল স্কুলে মাহে রমজানের তাৎপর্য ও শিক্ষা শীর্ষখ আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের ৭নং ওয়ার্ড সভাপতি হাজী মো. জজমিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ নেতা হাফেজ মাওলানা নাযীর আহমদ শিবলী, মুগদা থানা সভাপতি হাজী মোহাম্মদ হানিফ শিকদার, মো. জানে আলম সোহেল।

মাওলানা আহমদ আবদুল কাইয়ুম বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ইসলামী দলগুলো নিয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা করছেন। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একক প্রার্থী দেয়ার চেষ্টা হচ্ছে। আগামীর বাংলায় সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজের ঠাঁই নাই।

আরো..