Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
দেশপ্রেমিক জনতাই বৈষম্যমুক্ত দেশ গড়তে অবদান রাখবে: মুফতি আলী হাসান উসামা – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

দেশপ্রেমিক জনতাই বৈষম্যমুক্ত দেশ গড়তে অবদান রাখবে: মুফতি আলী হাসান উসামা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ) আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক, জনপ্রিয় ইসলামী আলোচক মুফতি আলী হাসান উসামা বলেছেন, আমরা আশা করি আগামী দিনে সাচ্চা দেশপ্রেমিক জনতাই বৈষম্যমুক্ত ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আজ রাজনীতিতে প্রকৃত দেশপ্রেমের অভাব রয়েছে, রাজনীতির লক্ষ্য যদি হয় ক্ষমতা, তাহলে এই রাজনীতির দ্বারা দেশ ও জাতি উপকৃত হতে পারে না। আমরা একটি ভারসাম্যপূর্ণ ও বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্রের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন। গত ৮ সেপ্টেম্বর সোমবার রাত ৯টায় সিলেট মহানগরীর সোবহানীঘাটস্থ একটি পার্টি সেন্টারে অনুষ্ঠিত মহানগরীতে অবস্থানরত সিলেট-৪ নির্বাচনী আসনের বিভিন্ন শ্রেণি ও পেশার লোকদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার সহ-সভাপতি ও সিলেট-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে ও মাওলানা মীম সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আহমদ বেলাল, খেলাফত মজলিস সিলেট জোনের পরিচালক অধ্যক্ষ আব্দুল হান্নান, জেলা শাখার সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট-১ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-৬ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা সাদিকুর রহমান, মহানগর সহ সভাপতি মাওলানা আব্দুল হান্নান তাপাদার, সিলেট জেলা সাধারণ সম্পাদক ও সিলেট-৩ আসনে দলের মনোনীত প্রার্থী মাওলানা দেলওয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শিব্বির আহমদ, মহানগর উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ওলীউর রহমান, মহানগর শ্রমিক মজলিসের সভাপতি মুহাম্মদ আব্দুর রহীম, জেলা খেলাফত মজলিসের ছাত্র বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ, মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল্লাহ, খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা বিলাল আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরী, ইসলামী যুব মজলিস গোয়াইনঘাট শাখার সভাপতি মাওলানা আখলাক হুসাইন, সহ-সভাপতি হাফিজ মাওলানা জুয়েব রহমান জসিম, সাধারণ সম্পাদক কেএম মনসুর আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা ইলিয়াস আহমদ, মাওলানা ইলিয়াস মাশহুদ, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা সা’দ আল আমীন, মাওলানা মিসবাহ আহমদ প্রমুখ।

আরো..