https://www.a1news24.com
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৫৬

দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় জনসচেতনতা অপরিহার্য- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট

সালেহ আহমদ (স’লিপক): “দৃষ্টি যেখানে সীমিত,সম্ভাবনা সেখানে সীমাহীন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় সিলেটে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য রালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় সভা কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুর রফিকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা অফিসার মুনতাকা চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. মঞ্জুরুল আলম, সিলেট সিভিল সার্জন কার্যালয়ের ডিআরএস ডাঃ মোঃ মিলাদুর রহমান, বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরী, প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক আবু তালেব মুরাদ, সিলেট বধির সংঘের সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামসু, গ্রিন ডিজেএ্যাবল্ড ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক বায়েজিদ খান।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা অফিসার মোঃ খলিলুর রহমান, গীতা পাঠ করেন রাগীব-রাবেয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল বিজন বিহারী।

অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়। পরে গ্রীণ ডিজেএ্যাবল্ড ফাউন্ডেশন এর দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার বলেন, দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষায় জনসচেতনতা অপরিহার্য। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়নে সরকারের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করতে হবে। সরকার প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা বাস্তবায়নে আন্তরিক। সমাজকল্যাণ মন্ত্রণালয় ভাতাসহ অধিকার বাস্তবায়নে কাজ করছে। প্রতিবন্ধীদের প্রতি সমাজের সকলের দৃষ্টিভঙ্গি পরিবর্তন দরকার। প্রতিবন্ধীরা সমাজে যাতে অধিকার পায় এজন্য সবাইকে আন্তরিক হতে হবে।

আরো..