সালেহ আহমদ (স’লিপক): সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘ (রেজি:নং-সিল/৮৮) এর কমিটি গঠন করা হয়েছে। সমপ্রতি সংঘের ২০২৬-২৭ সনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বজিৎ চক্রবর্তীকে সভাপতি, হাজী পাবেল রহমানকে সাধারণ সম্পাদক, সাদিকুর রহমান নাঈমকে সাংগঠনিক সম্পাদক, শেখর চক্রবর্তীকে সহ সভাপতি, মো. আব্দুল কাদিরকে সহ-সাধারণ সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট কমিটিকে নির্বাচিত ঘোষণা করা হয়। এই কমিটির কর্মকর্তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কার্যক্রম পরিচালনা করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংঘের সিনিয়র সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মো. জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সংঘর সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলীর সঞ্চালনায় সভার শুরুতে নবনির্বাচিত কর্মকর্তাদের নাম ঘোষণা করেন-নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এডভোকেট মোহাম্মদ হাসান মিয়া।
আলোচনা সভায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও সুরমা সমাজ কল্যাণ সংঘের সাংগঠনিক সম্পাদক এস এম মোজাম্মেল আলী, নবনির্বাচিত সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী, সাধারণ সম্পাদক হাজী পাবেল রহমান, মাহবুব হাসান রিংকু, ফজলে রাব্বি আহসান প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় সংঘের সদস্য মোহাম্মদ মনু মিয়া, আলিম উদ্দিন, আবু সাঈদ জুবেরী সাদ, আহাদ হোসেন, গোলাম মোস্তফা, মোঃ সোহেল মিয়া, বোরহান উদ্দিন, সালেক উদ্দিন, সাহেল মিয়া, সাদিকুর রহমান নাঈম,খসরু মিয়া, নাহিন মিয়া, জুলফিকার আলী, ইমাম আহমদ, মুস্তাফিজুর রহমান, আল আমিন আহমদ, নাহিদুর রহমান, রোমান আহমদ, ইউসুফ আব্দুল্লাহ হারুন, জহির মিয়া, জাকারিয়া আহমদ, অলিউর রহমান, নামুয়ার আলী, রায়হান মিয়া, মাহিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।