https://www.a1news24.com
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৩

থামছেই না হামের প্রকোপ, আজও প্রাণ গেল ৬ শিশুর

থামছেই না হামের প্রকোপ। রোগটির উপসর্গে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছে আরও ছয়জন শিশু। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ২৩১ জন।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন বলছে, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারাদেশে হাম ও উপসর্গে মোট ৯৭৯ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৯ জন এবং হামের উপসর্গে ৮৮০ জন।এর আগে সোমবারও (৩১ আগস্ট) ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জন শিশুর মৃত্যু হয়। আর আক্রান্ত হয় ১ হাজার ২৫৬ জন।

আরো..