Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
ত্রৈমাসিক মতবিনিময় সভায় সরাসরি জনগণের কথা শুনলেন সংসদ সদস্য – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

ত্রৈমাসিক মতবিনিময় সভায় সরাসরি জনগণের কথা শুনলেন সংসদ সদস্য

কাউনিয়ায় এমপি আখতার হোসেনের ব্যতিক্রমী আয়োজন

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় স্থানীয় জনগণের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে সাধারণ মানুষের মুখোমুখি হয়েছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ব্যতিক্রমধর্মী এই ত্রৈমাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চল থেকে আসা সাধারণ মানুষ সরাসরি সংসদ সদস্যের কাছে তাদের এলাকার নানা সমস্যা, সীমাবদ্ধতা ও উন্নয়নের দাবি তুলে ধরেন। এ সময় সংসদ সদস্য আখতার হোসেন সাধারণ মানুষের বক্তব্য ধৈর্যের সঙ্গে শোনেন এবং স্থানীয় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

আকতার হোসেন বলেন “তৃণমূলের খেটে খাওয়া দিন মজুর সাধারণ মানুষ সহ স্থানীয় নানা সমস্যাগুলো সরাসরি জানতেই এই ত্রৈমাসিক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আপনাদের প্রতিটি সমস্যার কথা আমি নোট করেছি। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে এবং জনগণের সেবায় প্রশাসনকে আরও জনবান্ধব করে তোলা হবে।”

সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষের কথা শোনেন এবং বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন। স্থানীয়দের মতে, অতীতে খুব কম জনপ্রতিনিধিকেই জনগণের সঙ্গে এভাবে সরাসরি মতবিনিময় করতে দেখা গেছে। এদিকে সাধারণ মানুষের সরাসরি মত প্রকাশের এমন সুযোগ সৃষ্টি করায় উপস্থিত এলাকাবাসী সংসদ সদস্যের এই উদ্যোগকে সাধুবাদ জানান। এসময় উপস্থিত ছিলেন এনসিপি নেতা আবু রেজা, সাইদুল ইসলাম, আঃ খালেক সহ সংগঠনের অনেক নেতা কর্মী।

আরো..