Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

তেঁতুলিয়ায় ট্রাকের ধাক্কায় শ্রমিকের মৃত্যু

ডিজার হোসেন বাদশা, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় জহিরুল ইসলাম (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত জহিরুল উপজেলার দরগাসিং গ্রামের মৃত আমের আলীর ছেলে। এবং পেশায় তিনি পাথর-বালু লোডিং শ্রমিক ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, জহিরুল ঘটনাস্থলের পাশে একটি ট্রাকে পাথর-বালু লোড করছিলেন। কাজ শেষ করে ট্রাকটি মহাসড়কে তোলার সময় সহকারী হিসেবে রাস্তায় দাঁড়িয়ে সিগন্যাল দিচ্ছিলেন। এ সময় বাংলাবান্ধা থেকে আসা দ্রুতগতির পাথরবোঝাই আরেকটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় জানান, ঘটনার পর পরেই স্থানীয়রা দ্রুত এগিয়ে গিয়ে ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় জহিরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

আরো..