https://www.a1news24.com
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৫৩

তিস্তা নদীর ভাঙ্গন রোধে নদী তীরবর্তীদের মানববন্ধন

অনিরুদ্ধ রেজা, কুড়িগ্রামঃ
বৃহস্পতিবার ২১ আগষ্ট’ ২১ দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাট বগলা কুঁড়ার নদী তীরবর্তী এলাকাবাসী তিস্তা নদীর পাড়ে মানববন্ধন করেছেন।

উল্লেখ্য, গত কয়েক দিনে তিস্তা নদীর পানি বাড়া-কমার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙ্গন।

মানববন্ধনে অংশ নেয় তিস্তা নদীর তীরবর্তী এলাকার শত নারী,পুরুষ, তরুণ ও তরুণী। মানববন্ধনে অংশগ্রহণকারী বগলা কুঁড়ার স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম বলেন,”মোর বাড়ি এই তিস্তা ৬ বার ভাঁঙছে জমিজমাও নদীতে চলি গেছে, এল্যা মুই মাইনস্যের জমিত বাড়ি করি আছং,মুই কোন ইলিপ স্লিপ চাং না, হামার নদীর ভাঙ্গন বন্ধ করি দিলে ছাওয়াপাওয়াক নিয়ে ভালো করি থাকব্যাং পাইলং হয়।”

হতাশা নিয়ে ছকিনা বেগম বলেন,”তিস্তা নদীর ভাঙ্গন থাকি সরকার হামাক বাচাউক,না হইলেও জিও ব্যাগ ফেলি নদী বান্দি দিলে হামরাগুলে চলিফেরি খাবার পাইলং হয়।”

ইতিমধ্যে এ বছর ভাঙ্গনে শত- শত ঘর বাড়ি, ফসিল জমি ও গাছপালা নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

এলাকাবাসীর অভিযোগ ভাঙ্গন কবলিত পয়েন্টের পাশে পানি উন্নয়ন বোর্ডের সারি সারি বালু ভর্তি জিওব্যাগ থাকলেও তা ডাম্পিং করছেন না কর্তৃপক্ষ।
মানববন্ধনে উলিপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুস সোবহান ব্যাপারী পানি উন্নয়ন বোর্ডকে ভাঙ্গনরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এবিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, যেখানে বাজেট আছে সেখানে কাজ চলছে। বাজেট সাপেক্ষে নতুন ভাঙ্গন কবলিত এলাকায় কাজ বাস্তবায়ন করা হবে।

আরো..