কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ তিস্তা ডিগ্রি কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।শনিবার (৭ নভেম্বর) কলেজ শিক্ষক হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ¦ গোলাম মোস্তফা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক শাহ মোবাশে^রুল ইসলাম রাজু। বক্তব্য দেন সহকারী অধ্যাপক মোঃ সারওয়ার আলম, মনি মোহন বর্মণ, বিজয় চন্দ্র বর্মন, মাহফুজা বেগম মিলকি, প্রমূখ। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।