https://www.a1news24.com
১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৫

তালায় বজ্রপাতে একজন নিহত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় বজ্রপাতে একজন নিহত হয়েছেন। সোমবার ( ১৬ জুন ) বিকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের কাঠবুনিয়াগ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হলেন-কাঠবুনিয়া গ্রামে বামছারাম মন্ডল ছেলে ললিত মন্ডল (৫০)।

কাঠবুনিয়াগ্রামে উজ্জল মন্ডল জানান, ললিত মন্ডল কাঠবুনিয়া গ্রামে নিজ ঘেরে মাছ ধরা চারো তৈরি করছিলেন।হটাৎ বজ্রাপাতের ফলে তিনি গুরুত্বর আহত হয়। ঐ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে তালা হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

আরো..