https://www.a1news24.com
৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২২

তালায় ‘জেনারেশন গ্রিন’ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় ‘জেনারেশন গ্রিন’ কর্মসূচির আওতায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন সম্পর্কে ধারণা দিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সোমবার (৬ এপ্রিল) দুপুর ১২টায় স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গৌতম কুমার দাশ । তিনি বলেন, পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন করে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কুইজ প্রতিযোগিতায় পরিবেশ, জলবায়ু পরিবর্তন, উপকূলীয় ঝুঁকি ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশ্ন করা হয়। প্রতিযোগিতা শেষে সেরা ১০ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়, যারা পরবর্তীতে উপজেলা পর্যায়ের পরিবেশ সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পাবে।

আয়োজকরা জানান, ‘জেনারেশন গ্রিন’ কর্মসূচির আওতায় উপজেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে এ ধরনের কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হবে। প্রতিটি প্রতিষ্ঠানের নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে একটি বড় পরিবেশ সম্মেলনের আয়োজন করা হবে।

এছাড়া কুইজের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়, যেখানে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন কুমার পাল, মোঃ রফিকুল ইসলাম, নুরজাহান খাতুন, কাকলী দাশ, জেনারেশন গ্রিন কর্মসূচি সমন্বয়কারী আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, সংগঠনের সদস্য একরামুল ইসলাম, আবু সাহিদ মোড়ল, প্রমুখ উপস্থিত ছিলেন।

আরো..