Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
প্রস্তাব পেয়েও কেন ‘বনলতা এক্সপ্রেস’ ছেড়েছিলেন বিপাশা, জানালেন নিজেই – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

প্রস্তাব পেয়েও কেন ‘বনলতা এক্সপ্রেস’ ছেড়েছিলেন বিপাশা, জানালেন নিজেই

অনলাইন ডেস্ক: দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের জাদুতে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন বিপাশা হায়াত। নব্বই দশকের এই জনপ্রিয় অভিনেত্রীকে আবারও পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন ভক্তরা।

এবারের ঈদে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’-এ অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সিনেমাটিতে তাকে দেখা যায়নি। কেন তিনি এই বড় প্রজেক্টের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন, তা নিয়ে নিজেই মুখ খুলেছেন গুণী এই শিল্পী।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে বিপাশা হায়াত জানান, নির্মাতা তানিম নূর নিজেই তাকে একটি বিশেষ চরিত্রের জন্য অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। সিনেমাটির ব্যাপক সাফল্যের প্রশংসা করে বিপাশা বলেন, আমি যতটুকু শুনেছি, ‘বনলতা এক্সপ্রেস’ খুবই চমৎকার একটি কাজ। যদিও আমার এখনো এটি দেখার সুযোগ হয়নি। তবে আমি সব সময় এমন কাজ করতে চাই যেখানে ঘাম ঝরানোর সুযোগ থাকে। আমি নিজেকে সেভাবেই পর্দায় দেখতে চেয়েছি।

কাজে ফেরার বিষয়ে নিজের কঠোর মানদণ্ড উল্লেখ করে তিনি আরও জানান, প্রস্তাবিত চরিত্রে তার মনে হয়েছে সৃজনশীল পরিশ্রমের সুযোগ কিছুটা কম ছিল। তিনি এমন কাজের অপেক্ষায় আছেন যেখানে শারীরিক ও মানসিক—উভয় দিক থেকেই নিংড়ে দেওয়ার মতো চ্যালেঞ্জ থাকবে। মূলত চ্যালেঞ্জিং চরিত্রের অভাবেই তিনি এই সিনেমাটিতে যুক্ত হননি।

উল্লেখ্য, দেশের প্রেক্ষাগৃহে দাপট দেখানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও সাড়া ফেলেছে ‘বনলতা এক্সপ্রেস’। গত ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

তানিম নূরের এই ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা ও আজমেরী হক বাঁধনের মতো একঝাঁক শীর্ষ তারকা। বিপাশা হায়াত সিনেমাটিতে না থাকলেও এর সাফল্যে শুভকামনা জানিয়েছেন।

আরো..