Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
তালায় ইসলামকাটি ও কুমিরায় পূজা মণ্ডপ পরিদর্শনে হাবিবুল ইসলাম হাবিব – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

তালায় ইসলামকাটি ও কুমিরায় পূজা মণ্ডপ পরিদর্শনে হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব দুর্গাপূজা উপলক্ষে জেলার তালা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। তিনি মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে তালা উপজেলার ইসলামকাটি ও কুমিরা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদ্যাপনের সার্বিক খোঁজখবর নেন।

হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিএনপি সবসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। আমরা বিশ্বাস করি, ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই আসুন, সবাই মিলে মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।

এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, সাবেক চেয়ারম্যান এস. এম. লিয়াকত হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার, ইসলামকাটি বিএনপির সভাপতি গাজী সুলতান আহম্মাদ, সাধারণ সম্পাদক শেখ আনিচুরজ্জান আনিচ, ইউপি সদস্য আলামিন, কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো..