Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
তালগাছ থেকে পড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

তালগাছ থেকে পড়ে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি -সাতক্ষীরার তালা উপজেলায় তালগাছ থেকে পড়ে খাইরুল ইসলাম কাগজী (৪৯) নামে এক সাবেক ইউনিয়ন পরিষদ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার খলিশখালী ইউনিয়নের গণেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খাইরুল ইসলাম কাগজী খলিশখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক নির্বাচিত ইউপি সদস্য এবং গণেশপুর গ্রামের মৃত খালেক কাগজীর ছেলে। তিনি খলিশখালী ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী তাঁতীদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করতেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শাহিনুর রহমান জানান, ঘটনার সময় খাইরুল ইসলাম বাড়ির পাশের একটি তালগাছে উঠে তালের কাঁদি কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। খলিশখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো..