Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
তারেক রহমানকে কটুক্তি করে ফেসবুক পোষ্ট: জামায়াত ও বিএনপি মধ্যে সংঘর্ষ, গ্রেপ্তার ৫ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

তারেক রহমানকে কটুক্তি করে ফেসবুক পোষ্ট: জামায়াত ও বিএনপি মধ্যে সংঘর্ষ, গ্রেপ্তার ৫

সাফিউল ইসলাম সাফি,পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি -লালমনিরহাটের পাটগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তি করে ফেসবুক পোস্ট দেওয়ার ঘটনা কে কেন্দ্র করে জামায়াত ও বিএনপি মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। খবর পেয়ে পাটগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এ ঘটনায় রাতেই ৫ জনকে আটক করে পুলিশ। রবিবার দিবাগত রাতে (২২ মার্চ) উপজেলার পাটগ্রাম ইউনিয়নের কালিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রওশন আলী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সাদেকুল, যুবদলের প্রচার সম্পাদক বেলাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য হাফিজুল ইসলাম, ভ্যান চালক আরিফ হোসেনসহ আরো ২ জন। গুরুতর আহত রওশন ও আরিফকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
স্হানীয় ও দলীয় সূত্রে জানা যায় গত ২১ মার্চ, পাটগ্রাম ইউনিয়ন ৯ নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক বেলাল হোসেন এর সাথে উপজেলা শিবির কর্মী সাকিব হোসেনের এর মধ্যে বিগত কিছু দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তি করাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। ২২ মার্চ রাতে কালির হাট বাজারে আবারও বেলাল ও সাকিব এর মধ্য পূর্বের ঘটনাকে কেন্দ্র করে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে বেলাল অসুস্থ্য বোধ করলে ২২ মার্চ রাত ৯ টার দিকে তাকে চিকিৎসার জন্য পাটগ্রাম হাসপাতালে ভ্যান যোগে কালিরহাট থেকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় শিংহের বাড়ি নামক স্থানে পথরোধ করে সাকিব দলবদ্ধভাবে রড, হকিস্টিক, ছুরি দিয়ে আক্রমণ চালায়। এতে বেলাল এবং তাকে হাসপাতালে নেওয়া বিএনপি কর্মী ও ভ্যান চালক জখম হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। সংঘর্ষের ঘটনায় শিবির কর্মী সাকিবও আহত হন। পরে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফেরার পথে পুলিশ সাকিবকে আটক করে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল বলেন, পাটগ্রাম ইউনিয়নের কালিরহাট বাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তি করায় স্হানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ প্রতিবাদ জানালে জামায়াতের কর্মীরা দেশীয় অস্ত্রসহ নেতাকর্মীদের উপর হামলা চালায়। এতে চারজন গুরুত্বর আহত হয় এবং ২ জনকে রংপুর মেডিকেল উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। এই জামায়াত ও তাদের অঙ্গসংগঠন ছাত্র শিবিরের মব সৃষ্টি করে সরকারের ভাবমূর্তি নষ্ট করার যে চেষ্টা তা দেশ ও জাতীর কল্যাণে রুখে দেয়ার আহবান জানান।

কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও সাবেক লালমনিরহাট জেলা জামায়াতের আমীর অধ্যাপক আতাউর রহমান পাল্টা অভিযোগ করে বলেন, আগে বিএনপির কিছু নেতাকর্মী কালিরহাট বাজারে আমাদের কর্মীদের উপর হামলা চালায়, এতে আহত অনেকে পাটগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ বিষয় এ মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং রাতেই ৪ জনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে পরিস্হিতি শান্ত রয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন এবং এ ঘটনার সাথে যারা জড়িত বা জড়িত থাকবে তাদেরকে গ্রেপ্তার করা হবে।

আরো..