এমএ মন্ডল এটম, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট কামিল মাদ্রাসা মাঠে দশ দিন ব্যাপী তারুণ্যের বই মেলা ও ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা আকস্মিক পরিদর্শন করেন। রোববার (১২ এপ্রিল) দুপুরে ঢাকা থেকে নিজ সংসদীয় আসন আসার পথে রাজারহাট কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত তারুণ্যের বই মেলায় আকস্মিক পরিদর্শন করেন ২৬, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। তিনি বিভিন্ন স্টল পরিদর্শন করে কিছু বই ক্রয় করেন এবং কয়েকজনকে বই উপহার দেন। আয়োজক কমিটির আহবায়ক আনিছুর রহমান লিটন সংসদ সদস্যকে বই মেলার পক্ষ থেকে বই উপহার দেন, রাজারহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাঃ আব্দুল হাই সংসদ সদস্যকে বই উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন রাজারহাট কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক স্বর্ণ কমল মিশ্র, প্রভাষক মোহাম্মদ আলী মন্ডল (এটম), আরিফ, তোফায়েল, রহমত আলী (রাজু), আবু বকর ছিদ্দিক, বায়েজিদ আলম, খলিল প্রমূখ। সাংসদ বিভিন্ন স্টল পরিদর্শনে রাজারহাট কামিল মাদ্রাসার শিক্ষার্থী ও বই মেলায় উপস্থিত দর্শনার্থীদের পিঠা ক্রয় করে খাওয়ান। পরে এক বিবৃতিতে তিনি সকলের উদ্দেশ্যে বলেন, সুস্থ ধারার জীবন যাপনে বইয়ের বিকল্প নাই, বই কিনে কেউ দেউলিয়া হয়না। মেলায় আসা, বেশি বেশি বই ক্রয় করা ও পড়ার আহবান জানান। উল্লেখ্য গত ৬ এপ্রিল তারুণ্যের বই মেলা আরম্ভ হয় এবং ১৫ তারিখ পর্যন্ত চলবে।
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, রাত ৮:৩০
পুর্ববর্তী
আরো..