Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
তাঁতখানা থেকে জাল্লা পাড়া পর্যন্ত অঞ্জন দাসের গণসংযোগ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

তাঁতখানা থেকে জাল্লা পাড়া পর্যন্ত অঞ্জন দাসের গণসংযোগ

গণসংহতি আন্দোলন মনোনীত মাথাল মার্কার প্রার্থী নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী ও গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান জননেতা অঞ্জন দাস আজ দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।

আজকের গণসংযোগ কর্মসূচি তাঁতখানা এলাকা থেকে শুরু হয়ে বৌ বাজার, ক্যানেল পাড় ও লাকি বাজার ঘুরে জাল্লা পাড়া এলাকায় গিয়ে শেষ হয়। গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং এলাকার দীর্ঘদিনের সমস্যা ও বঞ্চনার কথা শোনেন।

গণসংযোগে জননেতা অঞ্জন দাস বলেন, “নারায়ণগঞ্জ-০৩ আসনের মানুষ বারবার প্রতিশ্রুতি পেয়েছে, কিন্তু বাস্তব পরিবর্তন পায়নি। শ্রমিকের ন্যায্য মজুরি, যুবকের কর্মসংস্থান, বাজারের লাগামহীন দ্রব্যমূল্য ও নাগরিক সেবার দুরবস্থার দায় এই ব্যবস্থার। এই অবস্থা বদলাতে হলে বিকল্প শক্তিকে সামনে আনতে হবে। আমি এলাকাবাসীর প্রতি আহ্বান জানাই ভোটের দিনে মাথাল মার্কায় ভোট দিয়ে শোষণ-বঞ্চনার রাজনীতির বিরুদ্ধে রায় দিন।”

তিনি আরও বলেন, জনগণের শক্তিতেই নারায়ণগঞ্জে একটি জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও মানুষের পক্ষে কথা বলা রাজনীতি প্রতিষ্ঠা করা সম্ভব।

গণসংযোগে শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী, নারী ও তরুণদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা জলাবদ্ধতা, কর্মসংস্থানের সংকট, বাজার নিয়ন্ত্রণ ও সামাজিক নিরাপত্তার দাবি তুলে ধরেন।

আরো..