https://www.a1news24.com
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:২৮

ডেঙ্গুর ছোবল অব্যাহত, আরও ৬ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৫৫ জন। এ নিয়ে চলতি বছরে ১৯০ জনের মৃত্যু হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এ তথ্য।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯০ জনে।অধিদপ্তর আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নিহত ছয়জনের সবাই রাজশাহী বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে মোট ৬৩ হাজার ৬২৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৯ হাজার ৩৮ জন।

আরো..