ডেঙ্গু প্রতিরোধে তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা সামগ্রী ও মশারী উপহার
আজ শনিবার ১৯ সেপ্টেম্বর, নারায়নগন্জ মহানগর যুবদলের সদ্য৷ সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ এর উদ্যেগে সাবেক যুবদল নেতাকর্মীরা নারায়নগন্জ জেনারেল হাসপাতালের (ভিক্টোরিয়া) আরএমও ডা.নাজমুল হোসেন বিপুলের হাতে ডেংগু ওয়ার্ডের জন্য মশারী ও ইনসুলিন সিরিন্জ তুলে দেন।
এসময় খোরশেদ বলেন,আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সবার আগে বাংলাদেশ শ্লাোগানকে হৃদয়ে ধারণ করে আমরা দেশ ও দশের কল্যানে সর্বদা নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ।
এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা আনোয়ার মাহমুদ বকুল, দিপু চৌধুরী, রানা মুজিব, নাজমুল কবীর নাহিদ, শওকত খন্দকার, জুয়েল রানা,সুমন ভূইয়া,রানা মুন্সী,মো:মিঠু,মো:মুসা,রাসেল আহম্মদ মনির,মোঃ ইমন,কুতুবউদ্দিন,মোহাম্মাদ আলম হোসেন,জামাল হোসেন,ফারুক,কবির জিহাদি,খোকন গাজী,সোহেল,আফজাল হোসেন,শামীম হোসেন বাবু প্রমুখ।