Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সদর উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে দুই যুবক প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হন আরও এক বৃদ্ধ। গতকাল শনিবার রাতে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের আলী মোড় এলাকায় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মো. রফিজুল উদ্দিন (৩২) ও হাসান আলী (৩৫)। আহত বৃদ্ধ হলেন আব্দুল সামাদ আলী (৬৪)।

পুলিশ ও নিহত ব্যক্তিদের স্বজনেরা জানান, রাত ১১টার দিকে রফিজুল মোটরসাইকেলে শ্বশুরবাড়ি শিমুলতলী থেকে নিজ বাড়ি সালন্দর শিংপাড়ায় ফিরছিলেন। মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন তাঁর স্বজন আব্দুল সামাদ। এ সময় ঠাকুরগাঁওগামী একটি সোনালিকা ট্রাক্টর দ্রুতগতিতে এসে মোটরসাইকেলটিকে পাশ থেকে ধাক্কা দেয়। এতে রফিজুল সড়কে ছিটকে পড়ে গেলে ট্রাক্টরের চাকা তাঁর শরীরের ওপর দিয়ে চলে যায়। একই সঙ্গে ট্রাক্টরে থাকা শ্রমিক হাসান আলীও ছিটকে পড়ে ট্রাক্টরের নিচে চাপা পড়েন। মোটরসাইকেলের পেছনে থাকা আব্দুল সামাদ আলীও মারাত্মক জখম হন। স্থানীয় বাসিন্দারা আহত ব্যক্তিদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৩টার দিকে রফিজুল এবং হাসান আলীকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল সামাদ আলী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ দুটি হেফাজতে নেয় এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এই ঘটনায় নিহত ব্যক্তির স্বজন রাসেল ইসলাম থানায় মামলা করেছেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। ট্রাক্টরের চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরো..