-ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম ও সেক্রেটারী মোঃ আব্দুল আউয়াল মজুমদার বলেছেন, জ্বালানী তেলের মূল্যবৃদ্ধি সরাসরি নিত্যপণ্যের মূল্য ও জীবনযাত্রার ব্যয়ের ওপর দ্বিগুণ চাপ সৃষ্টি করবে। সাধারণ মানুষ যখন দ্রব্যমূল্যের চাপে আগে থেকেই নাজেহাল, তখন জ্বালানির এই মূল্যবৃদ্ধি তাদের সংকটে ফেলবে।
আজ রোববার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনগণের প্রতি সুবিচার হলো না। যে ধরনের ক্রিয়াপ্রক্রিয়ায় বিগত ফ্যাসিবাদ সরকার এই খাত অপারেট করেছে, এটা তারই ধারাবাহিকতা। গণতান্ত্রিক সরকার হিসেবে যেসব বিচার-বিশ্লেষণগুলো বিবেচনায় আনা দরকার ছিল, সেটাতে ব্যর্থ হলো সরকার। এ সিদ্ধান্তে এটাই বোঝা যায়। কারণ, যুদ্ধবিরতির পর (মধ্যপ্রাচ্য যুদ্ধের) যেখানে তেলের দাম ১২০ ডলার থেকে ধীর ধীরে ৯০ ডলারে নেমে এসেছে, তখন এইভাবে মূল্য বৃদ্ধি করেছে সরকার।
ইসলামী আন্দোলনের নেতৃদ্বয় বলেন, জ্বালানি তেলের মজুদ আছে, সরকার বললেও এর সুফল জনগণ পাচ্ছে না। রাস্তায় লাইন দিয়ে এই তাপপ্রবাহে মানুষ পুড়ছে, সেখানে এ ধরনের মূল্য বৃদ্ধি করে সরকার জনগণের জন্য কী কল্যাণ করতে চায়, সেই বার্তাটা তো প্রতিষ্ঠিত হতে হবে।তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানিসংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ জনদুর্ভোগ লাঘবের জন্য সরকার কাজ করতে ব্যর্থ হয়েছে।