Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
জিসানের মুক্তিতে ছাত্র ফেডারেশনের বিবৃতি – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

জিসানের মুক্তিতে ছাত্র ফেডারেশনের বিবৃতি

  • মিথ্যা হয়রানি মূলক মামলায় জামিনে মুক্তি পেলো বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সদস্য, জুলাই যোদ্ধা সংবাদকর্মী জান্নাতুল ফেরদৌস জিসান।

সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা ও হামলার অভিযোগে পুলিশের এক মামলায় ১২ মে গভীর রাতে নগরীর শহীদনগর এলাকার বাসা থেকে গ্রেপ্তার হন জান্নাতুল ফেরদৌস জিসান।

পরবর্তীতে বার বার জামিন আবেদন করেও জামিন মঞ্জুর করেনি আদালত। অন্যদিকে রাষ্ট্রপক্ষ কোনো প্রমান ও দেখাতে পারেনি। যার ফলে ৩১ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষা ও দিতে হয় কারাগারে।

জিসানের গ্রেতারের পরেই বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা জিসানের মুক্তির জন্য আইনি এবং রাজনৈতিক ভাবে লড়াই করেছে। সর্বশেষ মামলা হাইকোর্টে উঠলে গত সোমবার জামিন পায় জিসান। এবং সকল প্রক্রিয়ার শেষে প্রায় ৭৩ দিন তাকে মিথ্যা মামলায় কারাগারে থেকে আজ ২৪ জুলাই,বৃহস্পতিবার বের হয় জিসান।

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনা এবং সাধারন সম্পাদক সৃজয় সাহা যৌথ বিবৃতিতে বলেন ”

“রাষ্ট্রীয় রক্তচক্ষু উপেক্ষা করেই আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। গণহত্যাকারী ও তাদের দোসররা যখন অবলীলায় সমাজে ঘুরে বেড়ায়, তখন মুক্তির লড়াইয়ে থাকা যোদ্ধাদের মিথ্যা মামলার ফাঁদে ফেলে হয়রানি করা দেশের বিচারব্যবস্থার ওপর গুরুতর প্রশ্ন তোলে।
জিসানের মুক্তি আমাদের একটি গুরুত্বপূর্ণ অর্জন হলেও, তাকে গ্রেপ্তার ও দীর্ঘদিন আটক রাখার ঘটনা রাষ্ট্রের দমন-পীড়নের নগ্ন বহিঃপ্রকাশ। এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়, যারা সত্য উচ্চারণ করে, তাদের মুখ বন্ধ করতেই রাষ্ট্রের এই মিথ্যা মামলা ও হয়রানির পথ বেছে নেওয়া হয়েছে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরাবরের মতোই এই অন্যায়ের বিরুদ্ধে আইনি ও রাজনৈতিক লড়াই অব্যাহত রাখবে।

আমরা স্পষ্টভাবে জানাতে চাই, দমন-পীড়ন, গ্রেপ্তার, মামলা, জেল—কোনো কিছু দিয়েই আমাদের থামানো যাবে না। রাষ্ট্রযন্ত্রের চোখে চোখ রেখে আমরা লড়বো, কারণ এই লড়াই কেবল একজন জিসানের নয়—এটি সত্য, ন্যায় ও মুক্তির জন্য লড়াইরত প্রতিটি মানুষের লড়াই।

আরো..