https://www.a1news24.com
১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:১০

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নানা কর্মসূচির মধ্য দিয়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম দিনে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে যান। সেখানে তিনি ফাতেহা পাঠ করেন এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি মুনাজাতে অংশ নেন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান, সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের অন্যান্য জ্যেষ্ঠ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।

আরো..